প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৬:১৯ পি.এম
তিন কাটির অতন্দ্র প্রহরী শরীয়তপুরের সন্তান মোস্তাকিম রহমান।

- ফুটবলের এক নিবেদিত প্রাণ শরীয়তপুর জেলার পালং সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন বাসিন্দা গোল রক্ষক মোস্তাকিম রহমান দ্বীর্ঘদিন ধরে কিপার হিসেবে কাজ করছেন শরীয়তপুর জেলা টীমের হয়ে।ছোট বেলা থেকেই শিক্ষার পাশাপাশি খেলাধুলা কে আপন করে নিয়েছেন ফুটবল যে একটা শিল্প সেটা ভালো করেই জানেন মোস্তাকিম রহমান। শরীয়তপুর জেলায় চন্দ্রপুর ইউনিয়নের মুস্তাকিম রহমানের বাড়ি অনেকটা দূর পাড়ি দিয়ে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে এসে তিনি খেলাধুলা করেন। পাশাপাশি তার ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়নে কিভাবে ফুটবলকে ঢেলে সাজানো যায় সেই লক্ষে কাজ করছেন মুঠোফোনে তার সাথে কথা হয় তিনি বলেন,আমাদের সমাজটা এখন মাদকের আখড়া হয়ে হয়ে গেছে মাদককে দূরে সরাতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই খেলাধুলা মধ্যে দিয়ে মাদক নির্মল করতে হবে এই জন্য এলাকার ক্রীড়া প্রেমিক মানুষদের নিয়ে প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি।সত্যি কথা বলতে সমাজের সবাই যদি খেলাধুলার পাশে এসে দাড়ায় তাহলে ভালো ফুটবলার তৈরী হবে। মোস্তাকিম রহমান একজন দক্ষ গোল রক্ষক শরীয়তপুরের প্রতিটি থানায় তার সুনাম রয়েছে।
www.nasasonbarta.com