গতকাল ৭/৮/২০২৬ ইং মাদারীপুর রাজৈর উপজেলায় খালিয়া স্কুল মাঠে হাজী ছলিম হাওলাদার ও হাচেন হাওলাদার স্মরণে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মোকাবেলা করেন গোপালগঞ্জ মুকসুদপুর গোপীনাথপুর ফুটবল একাদশ বনাম সমাদ্দার কিংস ফুটবল দল।মাদারীপুর রাজৈর সমাদ্দার কিংস ফুটবল একাদশের হয়ে খেলতে আসেন বাগেরহাটের সন্তান চিটাগং আবাহনী দলের খেলোয়াড় মিদুল।খেলায় সেকেন্ড হাফ চলছিলো তখন মিদুল যখন বলের কাছে যায় তখন গোপীনাথপুর ফুটবল একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় তাকে এমন ভাবে বাজে ট্যাকেল করেন নিমিশেই মিদুলের পা দু,ঘন্ট হয়ে যায়।সাথে সাথে টুর্নামেন্ট কমিটির প্রধান স্পোর্টস লাভার জনাব আমিনুর হাওলাদার রেফারি বিশ্বজিৎ কে বলেন খেলা আপাদত বন্ধ রাখতে। মিদুলের পা ভেঙ্গে যাওয়ার কথা শুনে দর্শকরা হিমশিম খেয়ে যায়।মিদুল একজন কৌশলি খেলোয়াড় তার অনেক স্বপ্ন তিনি বাংলাদেশের জার্সিতে দেশের হয়ে খেলবেন।মিদুল ফুটসালে বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে খেলতে গিয়েছিলেন।বাংলাদেশের বড় একটা ক্লাব চিটাগং আবাহনী দলের হয়ে খেলেন মিদুল।এদিকে নেটিজেন ফেইসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন,বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়।আর সেই টুর্নামেন্টে যাতে করে বিদেশি খেলোয়াড়রা না খেলতে পারে। তাদের মতে বিদেশি খেলোয়াড়রা রাফ ট্যাকেল করে। যার কারণে বাংলাদেশের অনেক মাঠে প্রতিভাবান ফুটবলাররা মারাত্মক আঘাতের স্বীকার হন।গতকাল মাদারীপুর খালিয়া স্কুল মাঠে শেখ কামারা মিদুলকে যেই আঘাত করলো সেই আঘাত আসলে কেউ মেনে নিতে পারেননি। সাধারণ মানুষের কথা বাংলাদেশের কোন মাঠেই যাতে বিদেশি খেলোয়াড়রা আর খেলতে না পারে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সাধারণত সম্পাদক জুবায়ের আহমেদ বলেছেন বাংলাদেশ ফুটবল লীগ তথা বাংলাদেশের জাতীয় ম্যাচ ছাড়া যাতে কোন বিদেশি খেলোয়াড় কোন মাঠে না খেলতে পারে।আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা যথেষ্ট ভালো খেলে।মিদুলের জন্য সবাই করবেন বলে মিদুল ভক্ত ও ধারাভাষ্যকার, আয়োজক কমিটি বিভিন্ন স্পোর্টস, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিুললের জন্য দোয়া করছেন।তবে রেফারি বিশ্বজিৎ তিনি শেখ কামারাকে সাথে সাথে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। শেখ কামারা থেকে বেরিয়ে যাবার পরে আটজন নিয়ে খেলতে গয় গোপীনাথপুরকে। খেলা নির্ধারিত সময় শেষ হওয়ার পর চার মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়।আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা গড়ায়।টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলার শেষ মিনিটে গোপীনাথপুরের বদলি খেলোয়াড় লিমন হেড করে করেন যারা ফলে গোপীনাথপুর ৩/২ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন লিমব।