গতকাল জপশা ছিটু মাদবর কান্দি উওর জপশা রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জপশা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং এর জমজমাটপূর্ন ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হলো। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মরহুম চাহেদালি হাওলাদারের নাতী ও মরহুম গিয়াসউদ্দিন হাওলাদার ছেলে নড়িয়া উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব মোহাম্মদ রতন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল মাতবর।খেলায় যে দুটো শক্তিশালী দল একে অপরের বিরুদ্ধে মোকাবেলা করে তারা হচ্ছে লিজেন্ড এলিভেন অপরদিকে রয়েল ফাইটার। জপশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রতন হাওলাদার মাঠে প্রধান অতিথি হিসেবে আসবে আর সেই কথা শুনে হাজার হাজার দর্শক খেলা দেখতে আসেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা বলেছেন রতন হাওলাদারের বংশ পরিচয় তাকে আজকে এতদূর নিয়ে এসেছে। এলাকার মানুষ বলেন,রতন হাওলাদার চাহেদ আলী হাওলাদারের নাতি ও গিয়াসউদ্দীন হাওলাদারের ছেলে তিনি নির্বাচন করলে আমরা তার পক্ষে কাজ করবো। রতন হাওলাদার একজন সৎ মানুষ সততা তার মধ্যে আছে।লিজেন্ড এলিভেন ও রয়েল ফাইটার দলের অধিনায়ক এক মায়ের পেটের দুই ভাই। চমৎকার খেলা হয় প্রচুর দর্শক মাঠে এসে খেলা দেখেন।টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২/১ গোলে জয় লাভ করে লিজেন্ড এলিভেন। লিজেন্ড এলিভেন দলের অধিনায়ক আকতার ঢালী ও রয়েল ফাইটার দলের অধিনায়ক মোক্তার ঢালী।খেলা শেষে বিজয়ী ও বীজিত দলের মধ্যে পুরুষ্কার তুলে দেন খেলার প্রধান অতিথি ও জপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রতন হাওলাদার। পুরুষ্কার বিতরনী শেষ করে রতন হাওলাদার বলেন আমি আপনাদের সুখে দুঃখে থাকতে চাই আমি কারো সন্তান, কারো ভাই হয়ে থাকতে চাই আপনাদের মাঝে।আগামী জপশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসবে আমি নির্বাচন করবো, শুধু আপনারা আমাকে একটি বার সুযোগ দিন আমি জপশা ইউনিয়ন কে একটি সন্ত্রাস, বোমাবাজ,মাদকমুক্ত শিক্ষিত সমাজ উপহার দিব।এই জপশা ইউনিয়নে কোন হানাহানি মারামারি কাটাকাটি হবে না। তিনি বলেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশটাকে পৃথিবীর বুকে অন্যতম একটা দেশ হিসাবে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ আর সেই ধারাবাহিকতায় আমি যদি নির্বাচন করতে পারি আর আপনারা যদি আমাকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি সকলের সামনে কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট অলিগলি পাকা হবে।আজকে জপশা ছিটু মাদবর কান্দি জপশা গোল্ডকাপ ফুটবলের আয়োজন যারা করছে তাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।এই টুর্নামেন্টের মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায়। আসুন আমরা মাদক কে না বলি খেলাধুলায় মেতে থাকি।তিনি আরো বলেন,শিক্ষার পাশাপাশি আমাদের খেলাধুলা চালিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা কে এগিয়ে নিয়ে যাবার জন্য নতুন কুড়ি চালু করছেন যাতে করে নতুন কুড়ির মধ্য দিয়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় বের হয়।পরিশেষে বলতে চাই আমার জন্য দোয়া করবেন আপনারও সুস্থ থাকবেন।