আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসবে সকলের কাছে দোয়া প্রার্থী বায়রা ইউনিয়ন বিএনপি সভাপতি ও বায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব দেওয়ান সোহেল। দ্বীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সচল রয়েয়েন। বায়রা ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।একজন নেতার মধ্যে যতগুলো গুণাবলি থাকা দরকার দেওয়ান সোহেলের তা আছে বলে জানান ইউনিয়ন বাসী।এলকার সর্বস্তরের জনগণ বলেন, দেওয়ান সোহেলের বাবা বীর মুক্তিযুদ্ধা ছিলেন এবং বায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার সুযোগ্য পুত্র দেওয়ান সোহেল। নশাসন বার্তাকে সেই সময় দেওয়ান সোহেল বলেন,আজকে আপনারা দেখেন,আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আমাদের বায়রা ইউনিয়ন বিএনপির আয়োজনে বায়রা উচ্চ বিদ্যালয় মাঠে এটি আমার নির্দেশনা মোতাবেক হচ্ছে। আর এই টুর্নামেন্টে ছাড়ার কারন হলো আমাদের সমাজের এই প্রজন্মের ছেলেরা নানা খারাপ কাজের সাথে লিপ্ত হয়।সেখান থেকে পরিত্রান পাবার জন্য এই টুর্নামেন্টেের আয়োজন। আমি চাই বায়রা ইউনিয়নের মানুষ ভালো থাকুক,নেশা মুক্ত থাকুক।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া চাই। আপনারা আমাকে আর একটি বার সুযোগ করে দিন আমি বায়রা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে তৈরী করে দিবো।স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ব্রিজ কালভার্ট ইত্যাদি কাজে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। শিক্ষার মান উজ্জল করবো সব দিক দিয়ে বায়রা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।আজকে আমাদের দেশে সঠিক নেতৃত্বের অভাব আছে আমি চাই আমাদের বায়রা ইউনিয়নে সঠিক নেতৃত্বের মধ্যে দিয়ে বায়রা ইউনিয়নের উন্নয়নের দারপ্রান্তে নিয়ে যাবো।তাই নতুন ভোটারদের কাছে আমার আকুল আবেদন তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের খেলাধুলার জন্য যেখানে যা লাগে তা করবো তোমরা আমার জন্য কাজ করো।জনাব দেওয়ান সোহেল আসলেই খুব ভালো মানুষ বললেন সাধারণ জনগন।