আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর, নড়িয়া উপজেলাধীন ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসবে প্রচার প্রচারনা করে যাচ্ছেন জনাব মোহাম্মদ শাকিল ঢালী।জনাব মোঃ শাকিল ঢালী প্রচার-প্রচারণায় সবার উপরে।এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে মোহাম্মদ শাকিল ঢালীর।তিনি গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ইতি মধ্যেই। এলাকায় ব্যাপক আকারে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি।ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন শাকিল ঢালী।শাকিল ঢালী বলেন,আমি দ্বীর্ঘ দিন রাজনীতি করে আসছি শুধু জনগনের জন্য। আমি আমার ফতেজঙ্গপুর ইউনিয়নের মানুষের কাছে অনুরোধ করে বলতে চাই,আমি আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।এদেশের মানুষের সুখে দুঃখে সব সময় থাকতে চাই। আমি ছোট বেলা থেকে স্বপ্ন দেখে আসছি এই ঘুনে ধরা সমাজকে সঠিক পথে নিয়ে আসতে।সমাজের উন্নয়ন মূলক কাজ যেমন,রাস্তা ঘাট,ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা, মন্দির ইত্যাদি বিষয়ে আমার নজর থাকবে বেশি।আমাদের সমাজে মাদকের ছড়াছড়ি মাদক থেকে সমাজকে রক্ষা করতে চাই।তিনি আরো বলেন,আপনারা আমার পাশে থাকলে আমি মনে করি আমার মাথার উপর বট বৃক্ষ আছে। নানামুখী উন্নয়ন মূলক কাজ করবো আপনাদের সাথে নিয়ে।আমি চাইবো ফতেজঙ্গপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবার জন্য। এইজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি মহান সৃষ্টিকর্তা যদি আমাকে বাঁচিয়ে রাখে আর আপনারা যদি আমাকে ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন করেন তাহলে আমি আপনাদের দোয়া নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো।ইউনিয়নের সকল ভোটাদের কাছে ও সকল জনগনের কাছে আমার আকুল আবেদন আপনারা আমাকে একটু সুযোগ দিয়ে দেখেন।আমাদের ফতেজঙ্গপুর ইউনিয়ন নানা সমস্যায় জর্জরিত এখান থেকে বের করে আনতে চাই আমি।পরিশেষে সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার প্রানের ফতেজঙ্গপুর ইউনিয়ন বাসী।