August 16, 2026, 7:54 pm
Headline :
জপশা ছিটু মাদবর কান্দি জপশা গোল্ডকাপ ফুটবল ফাইনাল ম্যাচ জমজমাট পূর্ণ ভাবে শেষ হলো। জপশা ছিটু মাদবর কান্দি জপশা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল জমজমাট পূর্ণভাবে শেষ হলো জপশা ছিটু মাদবর কান্দি জপশা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল। জপশা ছিটু মাদবর কান্দি জপশা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল। জপশা ছিটু মাদবর কান্দি জপশা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০২৬ ইং। জপশা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল জিকেএসপি নারায়ণগঞ্জ জেলা পরিশোধ বাংলাদেশ পাইনিওয়ার ফুটবল লীগ ২০২৬ইং শুভ উদ্বোধন হলো। মোক্তারের চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসবে সকলের দোয়া প্রার্থী জনাব মোঃ জাহিদ আলম শাহীন মোল্লা এস এস সি’ র মার্কশীটে ‘ফেইল নয়’ প্রোগ্রেসিং লিখলে ভালো হয়। ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসবে সকলের কাছে দোয়া প্রার্থী জনাব মোঃ শাকিল ঢালী

জিকেএসপি নারায়ণগঞ্জ জেলা পরিশোধ বাংলাদেশ পাইনিওয়ার ফুটবল লীগ ২০২৬ইং শুভ উদ্বোধন হলো।

Reporter Name

আজ নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন খেলার মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওয়ান স্টার একাডেমী জিকেএসপির আয়োজনে জিকেএসপি নারায়ণগঞ্জ জেলা পরিষদ বাংলাদেশ পাইনিওয়ার ফুটবল লীগ ২০২৬ ইং শুভ উদ্বোধন হলো। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ আহবায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি।শুভ উদ্বোধন ঘোষনা করছেন জনাব মাশুকুল ইসলাম রাজিব যুগ্ন আহবায়ক নারায়নগঞ্জ জেলা বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার ও আব্দুর রহমান ফুটবল একাডেমীর চেয়ারম্যান জোবায়দা নাজনিন চৌধুরী। উদ্বোধনী খেলায় সুনামগঞ্জ ধর্মপাশা ফুটবল একাডেমি বনাম আব্দুর রহমান ফুটবল একাডেমি একে অপরের বিরুদ্ধে মোকাবেলা করে খেলার ১৫ মিনিটের মাথায় আয়মান গোল করে এগিয়ে রাখে আব্দুর রহমান ফুটবল একাডেমিকে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা গড়ায় ফাস্ট হাফের ২১ মিনিটে সুনামগঞ্জ ধর্মপাশা ফুটবল একাডেমির ফরোয়ার্ড ম্যান মেহেদী গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরান।প্রথম অর্ধ ১/১ গোলে বিরিতিতে যায়।সেকেন্ড হাফে তুমুল লড়াই শুরু হয়।খেলার পাঁচ মিনিট বাকি থাকতে আবারও আব্দুর রহমান ফুটবল একাডেমির আয়মান ব্যাক্তিগত দ্বিতীয় গোল করে ২/১ গোলের লিড এনে দেন।শেষ পর্যন্ত ২/১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আব্দুর রহমান ফুটবল একাডেমি ঢাকা।খেলা শেষে আব্দুর রহমান ফুটবল একাডেমির সভাপতি জোবায়দা নাজনিন চৌধুরী সাংবাদিকদের বলেন,আজকে আমার একাডেমীর ছেলেরা দারুন ফুটবল খেলেছে। ওদের খেলা দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি চাই আমাদের আব্দুর রহমান ফুটবল একাডেমী প্রতিটি ম্যাচে এভাবে জয়লাভ করুক। আমি আব্দুর রহমান ফুটবল একাডেমির সভাপতি আমি চাইবো দল এভাবেই খেলে যাক যেখানে যা লাগে দেবার জন্য প্রস্তুত আছি। জোবায়দা নাজনিন চৌধুরী আরো বলেন, আজকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন খেলার মাঠে প্রচুর দর্শক হয়েছে দর্শকরা খেলার প্রাণ দর্শক মাঠে আসলে খেলা আরো দারুণ হয় এবং সেটাই হয়েছে। তবে সুনামগঞ্জ ধর্মপাশা ফুটবল একাডেমি তারাও চমৎকার ফুটবল খেলেছে আমি এই খেলায় থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর টুর্নামেন্ট কমিটির সকলকে কে অভিনন্দন জানাই। সেই সাথে সেই সাথে তিনি আরো বলেন,আব্দুর রহমান ফুটবল একাডেমীর আমাদের সাধারণ সম্পাদক ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট কোচ,খেলোয়াড় প্রত্যেককে আমি আমি ধন্যবাদ জানাই। পরিশেষে তিনি আরো বলেন, আমাদের এই জয়ের ধারা যাতে করে অব্যাহত থাকে সেই জন্য কোচ,ম্যানেজার ও খেলোয়াড় তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই টুর্নামেন্টে আব্দুর রহমান ফুটবল একাডেমি যাতে করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।